Web Analytics

শিক্ষা মন্ত্রণালয় পবিত্র রমজান মাসে দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বুধবার প্রকাশিত সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, বৃহস্পতিবার থেকে স্কুলগুলো বন্ধ থাকবে এবং ২৬ মার্চ পর্যন্ত এই ছুটি চলবে। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি উপভোগ করতে পারবেন।

এর আগে এক রিট মামলার শুনানি শেষে হাইকোর্ট পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। তবে সেই আদেশের বিরুদ্ধে আপিল করে স্থগিতাদেশ নেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন ঘোষণা সেই অনিশ্চয়তা দূর করেছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রী উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল। সোমবার থেকে ক্লাস শুরু হলেও মাদ্রাসাগুলোর রোজা ও ঈদের ছুটি ২৮ মার্চ পর্যন্ত চলবে এবং কলেজগুলো ২৯ মার্চ থেকে ক্লাস শুরু করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।