Web Analytics

অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও নিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরা সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সাতক্ষীরা ব্যাটালিয়ন বা ৩৩ বিজিবি নজরদারিতে থার্মাল ড্রোন ও সার্চলাইট ব্যবহার করছে। মঙ্গলবার বিকেলে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্ত এলাকায় পর্যাপ্ত জনবল মোতায়েন করে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। অবৈধ যাতায়াত ও অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় দিন-রাত মোবাইল টহলও পরিচালিত হচ্ছে।

সীমান্তের অন্ধকারাচ্ছন্ন অংশে সার্চলাইট ও থার্মাল ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে এবং এ কাজে স্থানীয়দেরও সম্পৃক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে তথ্য সংগ্রহ এবং নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বর্ডার অবজারভেশন পোস্ট এবং ব্যাটালিয়নের সব সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।