Web Analytics

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও সুস্থ সমাজ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন। সোমবার ঢাকা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাদককে দেশের অন্যতম বড় সামাজিক সংকট উল্লেখ করে তিনি বলেন, এর বিস্তারের সঙ্গে অপরাধও বাড়ছে। তাই কঠোর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি সরকারি কর্মকর্তাদের জনকল্যাণ ও সুশাসন নিশ্চিত করার দায়িত্বের কথা স্মরণ করান। পরিবেশ সংরক্ষণে নদীদূষণ, শিল্পবর্জ্য ব্যবস্থাপনা ও নগর পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।