Web Analytics

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুয়াংশি অঞ্চলে সোমবার (১৮ মে) ভোরে আঘাত হানা ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে অন্তত দুজন নিহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পের পর লিউঝৌ শহর থেকে সাত হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি ও সিনহুয়া জানায়, নিহতরা হলেন ৬৩ বছর বয়সি এক ব্যক্তি ও তার ৫৩ বছর বয়সি স্ত্রী। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

সিসিটিভির তথ্যমতে, ভূমিকম্পে অন্তত ১৩টি ভবন ধসে পড়েছে। প্রকাশিত ভিডিওগুলোতে দেখা গেছে, আতঙ্কিত মানুষজন বহুতল ভবন থেকে দ্রুত বেরিয়ে আসছে এবং বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপ জমে আছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন এবং নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধারকারী কুকুর ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অবকাঠামো ও রেললাইন ক্ষয়ক্ষতি পরীক্ষা করতে গিয়ে কিছু পরিবহন বিঘ্নের আশঙ্কা রয়েছে। তবে বিদ্যুৎ, যোগাযোগ, পানি, গ্যাস ও সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।