Web Analytics

খুলনায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। তীব্র গরমের মধ্যে দিনে ও রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় নগরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। বিদ্যুৎ না থাকায় ঘুমাতে পারছেন না অনেকেই, বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থদের কষ্ট বেড়েছে। পূর্বঘোষণা ছাড়াই বিদ্যুৎ চলে যাওয়ায় দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসা-বাণিজ্যে ব্যাঘাত ঘটছে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তবে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) কর্মকর্তারা জানিয়েছেন, চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় সাময়িকভাবে লোডশেডিং দিতে হচ্ছে। ১৬ এপ্রিল খুলনায় বিদ্যুতের চাহিদা ছিল ৬৫৩ মেগাওয়াট, সরবরাহ ৫৫০ মেগাওয়াট, ফলে ঘাটতি দাঁড়ায় ১০৩ মেগাওয়াট। এর আগের দিন বিভিন্ন সময়ে ঘাটতি আরও বেশি ছিল।

ভুক্তভোগীরা দ্রুত স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং গরমের সময় লোডশেডিং কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।