Web Analytics

আন্তর্জাতিক চেম্বার অব কমার্সের (আইসিসি) মহাসচিব জন ডেন্টন সতর্ক করেছেন যে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ব স্মরণকালের ভয়াবহতম শিল্প সংকটের দিকে ধাবিত হচ্ছে। বুধবার ক্যামেরুনের ইয়াউন্ডেতে এক সম্মেলনে তিনি বলেন, বর্তমান জ্বালানি সংকট ১৯৭০-এর দশকের তেলসংকটের চেয়েও গুরুতর এবং এটি বিশ্বব্যাপী শিল্প উৎপাদনে গভীর প্রভাব ফেলছে।

ডেন্টনের মতে, সংকট কেবল জ্বালানির উচ্চমূল্যে সীমাবদ্ধ নয়। গ্যাস ও অন্যান্য কাঁচামালের তীব্র ঘাটতির কারণে বিশ্বজুড়ে শিল্প উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ছে। হরমুজ প্রণালিতে অচলাবস্থার ফলে সার ও কৃষি উপকরণের সরবরাহ বন্ধ হয়ে গেছে, যা পরবর্তী ফসল মৌসুমে কৃষি উৎপাদন কমিয়ে বৈশ্বিক খাদ্যনিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

তিনি আরও বলেন, সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনা বৈশ্বিক বাণিজ্য পরিবেশকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে এবং এই সংকট মোকাবিলায় শক্তিশালী বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার প্রয়োজন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।