Web Analytics

দ্রুত ও আধুনিক টোল আদায় নিশ্চিত করতে পদ্মা সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত ৩ এপ্রিল থেকে বুধবার পর্যন্ত ছয় দিনে মোট ৫৪৬টি গাড়ি ইটিসি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ফরিদপুরের একটি পরিবহনের বাস ডিপোতে পোর্টাবেল আরএফআইডি স্ক্যানার দিয়ে মাঠ পর্যায়ের রেজিস্ট্রেশন শুরু হয়। মাওয়া প্রান্তের নির্ধারিত বুথে প্রতিদিন রেজিস্ট্রেশন করা যাচ্ছে এবং পর্যায়ক্রমে মাদারীপুর টার্মিনাল, ঢাকার রাজারবাগ, সয়দাবাদ ও যাত্রাবাড়ীতেও রেজিস্ট্রেশন চালু হবে।

ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়সহ বিভিন্ন ব্যাংকিং অ্যাপের মাধ্যমে টোল প্রদান করা যাচ্ছে। ইটিসি ব্যবহারে গাড়িগুলো টোল প্লাজায় না থেমে দ্রুত পার হতে পারছে, ফলে যানজট কমছে এবং সময় ও জ্বালানি সাশ্রয় হচ্ছে। প্রতিটি লেনদেনের পর গ্রাহকের মোবাইলে এসএমএসের মাধ্যমে টোল পরিমাণ জানিয়ে দেওয়া হচ্ছে।

সেতু বিভাগের সচিব ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানান, ইটিসি রেজিস্ট্রেশন পদ্মা সেতু পারাপারকে দ্রুততর করবে এবং দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।