Web Analytics

প্রবাসী বাংলাদেশিদের অধিকার, মর্যাদা এবং দেশের উন্নয়নে তাঁদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে যুক্তরাজ্যে সদ্য গঠিত সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হোটেলে আয়োজিত সভার প্রথম পর্বে পরিচিতি ও প্রেস ব্রিফিংয়ে সংগঠনটির ১১ দফা ঘোষণাপত্র উপস্থাপন করা হয়।

সংগঠনের সভাপতি ও যুক্তরাজ্যের ইমিগ্রেশন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বেলায়েত হোসেইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীনের পরিচালনায় অনুষ্ঠানটি হয়। সহসভাপতি ড. মুহাম্মদ আনসার মোস্তাকিম ঘোষণাপত্র পাঠ করেন। বেলায়েত হোসেইন বলেন, সাম্প্রতিক বাংলাদেশ সফরে মন্ত্রীসহ বিভিন্ন মহলের সঙ্গে আলোচনায় তিনি প্রবাসীদের দাবির প্রতি আন্তরিকতা অনুভব করেছেন। তিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থেকে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দাবিগুলোর মধ্যে রয়েছে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও বিদেশ থেকে ভোটদান, দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ, প্রস্তাবিত উচ্চকক্ষে প্রবাসী প্রতিনিধিত্ব এবং দূতাবাসের সেবার মানোন্নয়ন। এছাড়া বিমানবন্দরে হয়রানি বন্ধ, কনস্যুলার সহায়তা, সম্পদ সুরক্ষায় বিশেষ ট্রাইব্যুনাল, মৃতদেহ দেশে পাঠানো, রেমিট্যান্স সুরক্ষা, কল্যাণ তহবিল শক্তিশালীকরণ ও পেনশন চালুর দাবিও জানানো হয়। পরে গঠনতন্ত্র, তহবিল ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।