Web Analytics

যুক্তরাজ্যের বার্মিংহামে নবগঠিত বার্মিংহাম মহানগর বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনকে আরও সুসংগঠিত, সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যেই এ সভার আয়োজন করা হয়। মহানগর বিএনপির সভাপতি আবজার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম গুলজার আহমেদ ফয়সালের পরিচালনায় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এতে অংশ নেন।

যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদার যথাক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে সহসভাপতি মুজিবুর রহমান চৌধুরী পবিত্র কোরআন তিলাওয়াত করেন। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

নবগঠিত কমিটি, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা সভায় বক্তব্য দেন বা উপস্থিত ছিলেন। বার্মিংহাম যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা ফুল দিয়ে নতুন মহানগর বিএনপির নেতাদের শুভেচ্ছা জানান। বক্তারা বার্মিংহামে দলীয় কার্যক্রম শক্তিশালী করতে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ওপর গুরুত্ব দেন এবং কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ ও তৃণমূল কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।