Web Analytics

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাত দিনের ছুটি শুরু হলেও ২৬ মে ২০২৬ তারিখে কিছু ব্যাংক শাখা খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তৈরি পোশাক শিল্প ও কোরবানির পশুর হাটকেন্দ্রিক লেনদেন সচল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পশুর হাটসংলগ্ন ব্যাংক শাখাগুলো সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে কার্যক্রম চালাবে, যেখানে গ্রাহক লেনদেন চলবে দুপুর ১টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ জানিয়েছে, পশুর হাটের ক্রেতা-বিক্রেতাদের অর্থ লেনদেন সহজ করতে নিকটবর্তী শাখা ও অস্থায়ী বুথে ব্যাংকিং সহায়তা নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) নতুন সময়সূচিতে পরিচালিত হবে, তবে বিইএফটিএন আগের সময়সূচি অনুযায়ী চলবে। চেক ক্লিয়ারিংয়ের সময়ও এদিন পরিবর্তন করা হয়েছে।

এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখাগুলো সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু থাকবে। আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলবে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।