Web Analytics

ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, শনিবার ভোরে তেহরানে ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা চালিয়েছে। প্রতিবেদনে হামলার ধরন বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সাম্প্রতিক সময়ে ইরানজুড়ে একাধিক হামলার মধ্যে এটি সর্বশেষ ঘটনা।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯০০। শুক্রবার জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে ইরানি রেড ক্রিসেন্ট প্রতিনিধিদলের প্রধান মারিয়া মার্টিনেজ জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ধসে পড়া ভবনগুলোর নিচ থেকে জীবিতদের উদ্ধারে চিকিৎসাকর্মীরা কাজ করছেন। অনেক উদ্ধারকর্মী সেখানে নিজেদের পরিবারের সদস্যদের মৃতদেহ দেখতে পান।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে সাম্প্রতিক দিনগুলোতে একাধিক হামলা হয়েছে এবং ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতের শিল্পাঞ্চলে আগুন লাগে, যা আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।