Web Analytics

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন। রোববার দিনগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর ঢাকার টোকিওর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি।

বৈঠকে বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার বিভিন্ন দিক আলোচনায় আসার কথা। প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন এবং জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। জাইকা, জেট্রো, জেবিআইসি ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে। কর্মসূচিতে এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, ইউনিক্লোর সদরদপ্তর ও টয়োটার কারখানা পরিদর্শন অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশে জাপানি বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করা সফরের আলোচ্য বিষয়। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সই হওয়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির বাস্তবায়নও গুরুত্ব পেতে পারে। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বলেছেন, কৃষি, মৎস্য, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় সরকারব্যবস্থার আধুনিকায়নে সমঝোতা স্মারক বা সহযোগিতার ঘোষণা আসতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।