Web Analytics

নেপাল ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১ হাজার ৩ জনে পৌঁছেছে এবং এখনো ৪ হাজার ৪৬২ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দুই দেশের সর্বশেষ তথ্যের বরাতে এএফপি এ খবর জানিয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার হিসাবে দেশটিতে ৯৮৭ জন মারা গেছেন, আর তিব্বতে ১৬ জনের মৃত্যু নিশ্চিত করেছে চীন। দুর্যোগের সপ্তম দিনেও উদ্ধার অভিযান চলছিল।

জীবিত অনেককে উদ্ধারের পর নেপালে নিখোঁজের সংখ্যা কমে ৩ হাজার ৯১৬ জনে নেমেছে। তাদের মধ্যে ৫৮৩ জন ৩০টি দেশের বিদেশি নাগরিক, যারা হিমালয়ের দেশটিতে ভ্রমণে এসেছিলেন। তিব্বতে নিখোঁজ ৫৪৬ জনের মধ্যে ২৬১ জন ২৩টি দেশের বিদেশি নাগরিক। বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

গত বুধবার নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। প্রবল স্রোতে নিহতদের লাশ কয়েক শ মাইল দূরে ভেসে যায়। পর্যাপ্ত ফ্রিজার না থাকায় নেপাল লাশ সংরক্ষণে সমস্যায় পড়েছে। তাই লাশ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের পর সেগুলো গণকবরে সমাহিত করা হচ্ছে। পরে ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত হলে লাশ তুলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।