রংপুরের পীরগাছা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। শনিবার দুপুরে পীরগাছা রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোহাম্মদ রনি (৩২) নামে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক।
তল্লাশিকালে রনির কাছ থেকে ১৪ পুরিয়া গাঁজা ও ৬০০ টাকা উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে স্টেশন এলাকায় প্রকাশ্যে গাঁজা বিক্রি করছিলেন। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করে। পরে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
অভিযান শেষে সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।