Web Analytics

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা ১৩৩টি অধ্যাদেশ আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই বিল আকারে পেশ করা হবে। শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর এবং আদালতের রায় পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া চলমান থাকবে। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের অর্থ সঠিকভাবে ব্যয় নিশ্চিত করতে হবে এবং দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, মাদক, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। নারী ও শিশু নির্যাতনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।