Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জানিয়েছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সৃষ্ট জটিলতা সফল আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। বুধবার সংসদ অধিবেশনে তিনি বলেন, সামান্য কিছু আনুষঙ্গিক খরচ ছাড়া প্রায় বিনামূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এই ১০ হাজার কর্মীর মধ্যে প্রায় এক হাজার স্থান বরাদ্দ রাখা হয়েছে বিগত সরকারের আমলে গুম-খুনের শিকার এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ ও হতাহতদের পরিবারের সদস্যদের জন্য। প্রধানমন্ত্রী বলেন, বিগত পলাতক স্বৈরাচারের সময় তাদের লোকজন ও গড়ে তোলা সিন্ডিকেট বিদেশে নেওয়ার নামে মানুষের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেছিল।

তার ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডের কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ বা স্থগিত রেখেছিল, কিংবা প্রক্রিয়া ধীর করে দিয়েছিল। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে এবং কিছু দেশ গাড়িচালকসহ বিভিন্ন খাতে নতুন করে বাংলাদেশি জনশক্তি নিতে আগ্রহ জানিয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত সিন্ডিকেটকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও তিনি জানান। বিদেশগামী কর্মীদের প্রণোদনার অর্থের উৎস ব্যাখ্যা করা হলে সরকার বিষয়টি বিবেচনা করবে বলে তিনি উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।