Web Analytics

বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই নেওয়া বৈদেশিক মুদ্রার সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে ব্যাংকগুলো চিকিৎসার জন্য বিদেশে সর্বোচ্চ ৩০ হাজার ডলার ছাড় করতে পারবে। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।

বিদেশে শিক্ষার জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়মও শিথিল করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সমমানের শিক্ষার জন্য এডি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। আগে স্কুল পর্যায়ের শিক্ষার জন্য বিদেশে অর্থ পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন প্রয়োজন হতো।

সার্টিফিকেশন ও পেশাগত কোর্সের পাশাপাশি করেসপন্ডেন্স পদ্ধতিতে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের জন্যও পূর্বানুমোদন ছাড়া বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। আরএফসিডি হিসাবে বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রা জমা রাখা যাবে, তবে তা কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমের মাধ্যমে ঘোষণা দিতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।