Web Analytics

মার্কিন বিজ্ঞানী কার্ল ডাইসারোথ এবং জার্মানির বিজ্ঞানী পিটার হেগেম্যান ও গেওর্গ নাগেল ২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন। আলো ব্যবহার করে আয়ন চ্যানেল নিয়ন্ত্রণ এবং অপটোজেনেটিক্সের বিকাশে গুরুত্বপূর্ণ আবিষ্কারের স্বীকৃতিতে তাঁদের এই সম্মান দেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের স্টকহোম থেকে বিজয়ীদের নাম ঘোষণা করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।

এই পুরস্কার আলো দিয়ে আয়ন চ্যানেল নিয়ন্ত্রণসংক্রান্ত গবেষণা এবং অপটোজেনেটিক্সের বিকাশে তাঁদের অবদানকে স্বীকৃতি দিয়েছে। প্রতিবছর স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করে। পদার্থবিজ্ঞান ও রসায়নের নোবেল পুরস্কার ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স।

নোবেলজয়ীরা মেডেল ও সনদপত্রের পাশাপাশি মোট ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা পাবেন। একাধিক বিজয়ী থাকলে নির্ধারিত অর্থ তাঁদের মধ্যে ভাগ হবে। বর্তমান বিনিময়মূল্যে এ অর্থের মূল্য প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৯১ লাখ টাকা। গত বছর পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য মেরি ব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাগাগুচি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।