Web Analytics

বরিশাল-৩ আসনের এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানিয়েছেন, যৌক্তিক কারণ ছাড়া তার ভোট বর্জনের কোনো ইচ্ছা নেই। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল ও কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন যদি সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, তবে পরাজয় হলেও তা মেনে নেবেন।

সকাল সাড়ে ৭টায় একযোগে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে সংবিধান সংস্কার ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে ঐতিহাসিক গণভোট। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে ৯ লাখ ৫৮ হাজার নিরাপত্তা সদস্য, যার মধ্যে ১ লাখ ৮ হাজারের বেশি সশস্ত্র বাহিনীর সদস্য। প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের ৯০ শতাংশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর হাতে দেওয়া হয়েছে ২৫ হাজার ৭০০টি বডি-ওর্ন ক্যামেরা।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এটি প্রথম সাধারণ নির্বাচন। মোট ৫১টি রাজনৈতিক দল ও ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসি আশা করছে, ১৩ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত ফলাফল জানা যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।