Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, দেশের নতুন শিক্ষাভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠনকেন্দ্রিক। রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর অডিটোরিয়ামে ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, অতীতে নানা কমিশন ও নীতিমালা থাকলেও শিক্ষার কোনো সুস্পষ্ট ভিশন ছিল না। প্রধানমন্ত্রী তারেক রহমান এখন সেই ভিশন নির্ধারণ করেছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও বাস্তবমুখী করতে কাজ করছে। শুধু সনদনির্ভর শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও কর্মমুখী সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি দক্ষতাভিত্তিক শিক্ষার প্রসারে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং শিক্ষার মানোন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। ডিজিটাল শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত হলে শিক্ষার মান আরও উন্নত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।