Web Analytics

বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, শেখ হামাদ ১২ জুলাই ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তিনি বাংলাদেশের জনগণ ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাতারের রাজপরিবার এবং কাতারবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, শেখ হামাদ মুসলিম উম্মাহর এক দূরদর্শী ও বলিষ্ঠ নেতা ছিলেন। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত আমির হিসেবে দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে কাতার শিক্ষা, অর্থনীতি, জ্বালানি ও আন্তর্জাতিক কূটনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। ২০১৩ সালে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে হস্তান্তর করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন।

তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং কাতারের জনগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার তাওফিক কামনা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।