পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ঘোষণা করেছেন যে টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙন রোধে একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে চরপৌলি এলাকায় যমুনা নদীর তীরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, যমুনা নদীর ভাঙনের কারণে প্রতিবছর বহু মানুষ ক্ষতিগ্রস্ত হন। এই সমস্যা মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। টাঙ্গাইলের ভাঙনকবলিত এলাকাগুলো রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের কাজ আগামী অর্থবছরে দ্রুত শুরু করা হবে।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, স্থায়ী বাঁধ নির্মাণ হলে ফসলি জমি, ঘরবাড়ি ও স্থাপনা রক্ষা পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।