Web Analytics

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হানের বিরুদ্ধে প্রায় ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি ডিসিপ্লিন প্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামের ফান্ড থেকে টাকা তুলে নিয়েছেন। গত ১১ মে শিক্ষার্থীরা সেমিস্টার রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করতে গিয়ে এই জালিয়াতির ঘটনা জানতে পারেন। অভিযোগ ওঠার পর থেকে ইউসূফ রায়হান পলাতক রয়েছেন।

ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. নূর আলম জানান, সহকারী রেজিস্ট্রার জাল স্বাক্ষরের মাধ্যমে ব্যাংক থেকে টাকা তুলেছেন। বিষয়টি তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে এবং তাদের প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তরের পর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর এস এম জাহিদুর রহমানও জানান, চেক জালিয়াতির মাধ্যমে টাকাগুলো তোলা হয়েছে।

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা নিয়মিতভাবে ইউসূফ রায়হানের মাধ্যমে ফি জমা দিতেন, কিন্তু এবার রেজিস্ট্রেশন যাচাই করতে গিয়ে টাকা জমা না হওয়ার বিষয়টি জানতে পারেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।