Web Analytics

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার সকালে গভর্নরের সঙ্গে চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের সাক্ষাতের সময় তিনি এ নির্দেশনা দেন।

গভর্নর বলেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকবে না। তবে এ বিষয়ে আমানতকারীদের মধ্যে কিছু অস্পষ্টতা রয়েছে। তাই ব্যাংকটির সব আমানতকারীকে স্পষ্টভাবে জানাতে হবে যে তাদের মুনাফার ওপর কোনো হেয়ারকাট প্রযোজ্য হবে না।

গভর্নর জানান, ২৯ ডিসেম্বর ২০২৫ ঘোষিত নীতিমালা অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ তুলতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে চারজন ডেপুটি গভর্নর উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।