মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত বেশ কয়েকটি তেলের ট্যাংকার যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ উপেক্ষা করে পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকার ট্র্যাকার্স ডটকম জানিয়েছে, অন্তত দুটি জাহাজ মার্কিন নৌবাহিনীর ঘেরাও ভেদ করতে সক্ষম হয়েছে। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, বুধবার ‘ভিনা/ভ্যালি’ (৯১৫৭৪৭৮) নামের একটি ট্যাংকার অবরোধের সীমা অতিক্রম করেছে। জাহাজটি নিয়মিতভাবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে ইরানি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সরবরাহ করে থাকে।
ট্যাংকার ট্র্যাকার্স আরও জানায়, এই ছোট জাহাজটির পাশাপাশি একটি বড় ইরানি তেলবাহী ট্যাংকারও সেখানে পৌঁছেছে, যদিও দুটি জাহাজই বর্তমানে খালি অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র তেহরানকে যুদ্ধের ইতি টানতে ও আলোচনায় ফিরিয়ে আনতে ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ-অবরোধ বজায় রেখেছে। এমন পরিস্থিতিতেই এই ট্যাংকারগুলোর পৌঁছানোর খবর এসেছে।
আলজাজিরা সূত্রে প্রকাশিত এই তথ্য পারস্য উপসাগরে চলমান সামুদ্রিক উত্তেজনার নতুন দিক নির্দেশ করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।