Web Analytics

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। সড়কটির নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’। ২২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সড়কটির নামফলক উন্মোচন করা হয় বলে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে নামকরণের প্রস্তাব অনুমোদন করে। অল্ডারম্যান গিলবার্ট ভিগেস গত ২৩ সেপ্টেম্বর প্রস্তাবটি উত্থাপন করেন। স্থানীয় সময় রোববার দুপুর ১২টায় নামফলক উন্মোচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, গিলবার্ট ভিগেস, কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ উপস্থিত ছিলেন।

প্রেস উইং জানিয়েছে, শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে সঙ্গে নিয়ে নামকরণের কার্যক্রম পরিচালিত হয়। প্রস্তাবে গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা, তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া এবং পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবার জয়ী হওয়ার বিষয় উল্লেখ করা হয়। সড়কটি উইলিস টাওয়ারের পাশে অবস্থিত। ২০১৪ সালে শিকাগোর আরেকটি সড়কের নাম রাখা হয় ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।