Web Analytics

আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমানতা বৃদ্ধি এবং গবেষণায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিতে ৬২ জন শিক্ষক ও গবেষককে সম্মাননা দেওয়া হয়েছে। গুগল স্কলার প্রোফাইলে যাঁদের দুই হাজার বা তার বেশি সাইটেশন রয়েছে, তাঁরা এ স্বীকৃতি পান। বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজ্ঞান, প্রকৌশল, স্বাস্থ্য, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, কম্পিউটিং ও চারুকলাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-গবেষক সম্মাননা পেয়েছেন। সূচনা বক্তব্যে অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম গবেষণার মান ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নির্ধারণে সাইটেশনের গুরুত্ব নিয়ে উপস্থাপনা দেন।

উপাচার্য সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলা এবং আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে অবস্থান উন্নয়নে গবেষকদের আরও অগ্রণী ভূমিকার আহ্বান জানান। তিনি জানান, ২০ বছর মেয়াদি একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান প্রণয়নের কাজ চলছে। গবেষণার জন্য এক হাজার কোটি টাকা এবং শিক্ষার্থীদের কল্যাণে আরও এক হাজার কোটি টাকার তহবিল গঠনের লক্ষ্যেও কাজ হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।