Web Analytics

ফুটবল বিশ্বকাপের ম্যাচ মাঠে বসে দেখতে গেলে দর্শকদের খরচ বেড়ে যাচ্ছে বহুগুণে। প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্ক সিটি থেকে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়াম পর্যন্ত যাতায়াতের জন্য রাউন্ড ট্রিপ ট্রেনভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ মার্কিন ডলার, যা প্রায় ১৮ হাজার টাকা। ম্যানহ্যাটনের পেন স্টেশন থেকে স্টেডিয়ামের দূরত্ব মাত্র নয় মাইল এবং সময় লাগে প্রায় ১৫ মিনিট।

সাধারণ সময়ে এই রুটের ট্রেনভাড়া ১২.৯০ ডলার বা প্রায় ১,৬০০ টাকা। কিন্তু বিশ্বকাপ চলাকালে ভাড়া বেড়ে যাবে ১২ গুণ। পরিবহন কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। ম্যাচের টিকিটের উচ্চমূল্যের পাশাপাশি এই অতিরিক্ত যাতায়াত ব্যয় দর্শকদের জন্য বড় চাপ হয়ে দাঁড়াবে।

বিশ্বকাপ চলাকালে ট্রেনভাড়ার এই অস্বাভাবিক বৃদ্ধি দর্শকদের আর্থিকভাবে আরও চাপে ফেলবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।