Web Analytics

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে খেলাফত মজলিস। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি বক্তব্যটি অবিলম্বে প্রত্যাহার এবং আইজিপির প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, বাংলাদেশে ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো আইনি কিংবা সাংবিধানিক বৈধতা নেই। তাঁদের মতে, প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী যেকোনো অপরাধে একজন নাগরিকের আত্মপক্ষ সমর্থন এবং প্রচলিত বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পূর্ণ অধিকার রয়েছে।

সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদের উল্লেখ করে নেতারা বলেন, আইনের আশ্রয় লাভ এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার নাগরিকের মৌলিক অধিকার; নির্বাহী সিদ্ধান্ত বা সরকারি অনুমতি তা বাতিল বা স্থগিত করতে পারে না। তারা পেশাদার তদন্ত, অপরাধী শনাক্তকরণ এবং প্রমাণভিত্তিক আদালত বিচার নিশ্চিতের আহ্বান জানিয়ে বলে, ক্রসফায়ার বা মব জাস্টিসের সংস্কৃতি সভ্য সমাজে চলতে পারে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।