বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে। বুধবার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের অধিকারের সঙ্গে যারা ছিনিমিনি খেলবে তাদের সঙ্গে বিরোধী দল কোনো আপোষ করবে না এবং অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে।
ডা. শফিকুর রহমান বলেন, সরকার ভালো কাজ করলে বিরোধী দল সহযোগিতা করবে, কিন্তু ভুল পথে হাঁটলে লাগাম টেনে ধরা হবে। তিনি সরকারকে সংকীর্ণতা থেকে বের হয়ে জাতীয় স্বার্থে সবাইকে নিয়ে বসার আহ্বান জানান। সংসদে সংস্কার বাস্তবায়ন না হলে রাজপথে নামারও ঘোষণা দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন জামায়াত নেতা আব্দুস সবুর ফকির। প্রধান বক্তা ছিলেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। জামায়াতের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।