Web Analytics

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেন। তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং তাদের গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরিদর্শনকালে তিনি বাংলাদেশের তৈরি নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন, যা দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা জোরদারে সহায়ক হবে।

তিনি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে মহাকাশ ও রিমোট সেন্সিং প্রযুক্তির নিবিড় সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। সীমান্ত পর্যবেক্ষণ, কৌশলগত মানচিত্র তৈরি এবং ভূ-স্থানিক বুদ্ধিমত্তা বৃদ্ধিতে স্পারসোর ভূমিকা বাড়ানোর নির্দেশ দেন। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কার্যক্রমে স্পারসোর স্যাটেলাইট ডেটা দ্রুত ব্যবহারের ওপরও তিনি গুরুত্ব দেন। পাশাপাশি স্যাটেলাইট ইমেজ প্রসেসিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রিমোট সেন্সিং প্রযুক্তি যুক্ত করে কারিগরি সক্ষমতা ও মানবসম্পদ উন্নয়নের আহ্বান জানান।

বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগপ্রবণতা বিবেচনায় তিনি ঘূর্ণিঝড়, বন্যা ও খরার আগাম সতর্কতা এবং ক্ষয়ক্ষতি নিরূপণে দূর অনুধাবন প্রযুক্তি আরও কার্যকরভাবে ব্যবহারের নির্দেশ দেন। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ফসল, মাটির আর্দ্রতা, বনাঞ্চল ও পানিসম্পদ পর্যবেক্ষণের মাধ্যমে সরকারকে সঠিক তথ্য সরবরাহের ওপরও তিনি জোর দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।