Web Analytics

‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গাজীপুরের গাছা উপজেলার বোর্ড বাজার এলাকা থেকে বগুড়া ডিবি পুলিশ গ্রেপ্তার করে। শুক্রবার (১৯ জুন) আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলহাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান।

১৫ জুন বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও দি নিউনেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মানহানির মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করেছেন।

আদালতের নির্দেশে বগুড়া সদর থানা সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর বিভিন্ন ধারায় মামলা রেকর্ড করে। তদন্তের দায়িত্বে থাকা এসআই রহমাতুল্লাহ মানিক জানান, অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।