Web Analytics

ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের সময় যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ায় প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার তীব্র সমালোচনার মুখে পড়েছেন। গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ও ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহার করেছে মার্কিন যুদ্ধবিমান। প্রথমে স্টারমার অনুমতি দিতে অস্বীকার করলেও ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে তিনি নতিস্বীকার করেন। এতে জনরোষ তৈরি হয়েছে এবং আগামী ৭ মে স্থানীয় ও বিকেন্দ্রীভূত নির্বাচনে লেবার পার্টির বড় পরাজয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

বিরোধী গ্রিন পার্টির নেতা জ্যাক পোলানস্কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সহযোগিতার তীব্র বিরোধিতা করে ইসরাইলকে যুদ্ধাপরাধী রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, গ্রিন পার্টি এখন লেবারের চেয়ে এগিয়ে। পর্যবেক্ষকদের মতে, লেবার পার্টি প্রায় ২,০০০ কাউন্সিলর পদ হারাতে পারে, আর গ্রিন ও লিবারেল ডেমোক্র্যাটরা জনরোষের সুফল পেতে পারে।

গাজা ও ইরান যুদ্ধে যুক্তরাজ্যের ভূমিকার কারণে মধ্যপ্রাচ্যে ব্রিটেনের প্রভাব কমে গেছে এবং দেশটি কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।