Web Analytics

সরকারবিরোধী বিক্ষোভের মামলায় দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রোববার দেশটির বিচার বিভাগ জানায়, এরফান এসফানদিয়ারি ও গোল-মোহাম্মদ মোহাম্মাদি নামের দুই ব্যক্তি মধ্যাঞ্চলীয় ইসফাহান শহরে কয়েকজন পুলিশ সদস্যকে রাস্তার সাইনবোর্ডে বেঁধে, পাথর নিক্ষেপ করে আহত করার পর তাদের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।

বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়, অভিযুক্তরা ঘটনাটির ভিডিও ধারণ করে বিদেশভিত্তিক টেলিভিশন চ্যানেলগুলোতে পাঠিয়েছিলেন। তবে তাদের গ্রেপ্তার, বিচার বা মৃত্যুদণ্ড কার্যকরের সময় এবং বয়স সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। জানুয়ারির ৮ ও ৯ তারিখে বিক্ষোভ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, ওই সহিংসতায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মদদপুষ্ট ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’কে দায়ী করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।