Web Analytics

কুমিল্লার হোমনা উপজেলার এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ৭৮ বছর বয়সী এক বৃদ্ধাকে থানার চারতলা ভবনের ছাদে নিয়ে জেরা করা ও মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত কর্মকর্তা হোমনা থানার এসআই তাপস কুমার সরকার। ভুক্তভোগী শামফুলের নেছা শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা, যিনি পারিবারিক দ্বন্দ্বে ছেলেসন্তান ও পুত্রবধূদের হাতে মারধরের শিকার হয়ে থানায় অভিযোগ করেছিলেন।

স্থানীয় এক সাংবাদিকের হাতে পাওয়া ভিডিওতে দেখা যায়, এসআই তাপস কুমার ও তার এক সহযোগী ওই বৃদ্ধাকে ছাদে নিয়ে জেরা করছেন, শরীরের আঘাতের চিহ্ন দেখাতে বলছেন এবং অশালীন ভাষা ব্যবহার করছেন। ভিডিওটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শামফুলের নেছা অভিযোগ করেন, এসআই আসামিদের কাছ থেকে টাকা নিয়ে তাকে মামলা তুলতে চাপ দেন।

হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন, ছাদে নিয়ে জিজ্ঞাসাবাদ করা বিধি বহির্ভূত কাজ এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযুক্ত এসআইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।