অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশানে এসব বাড়ি অবস্থিত। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি প্রস্তুতের কাজ চলছে।
তিনি আরও জানান, এই ৩৭টি বাড়ির মধ্যে কিছু বাড়িতে বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যরা বসবাস করছেন। প্রধানমন্ত্রীর বাড়ি সম্পর্কে তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তাদের ইচ্ছানুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে বিএনপি নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল মঙ্গলবার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।