Web Analytics

নির্বাচিত সংসদ সদস্যরা দুটি বিষয়ে শপথ নেবেন—একটি জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ এ তথ্য জানান। শপথ গ্রহণ অনুষ্ঠানটি ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

আলী রীয়াজ বলেন, সংস্কারের পক্ষে গণরায় এসেছে, যা জুলাই সনদের স্বীকৃতি এবং ১৬ বছরের অনাচারের বিরুদ্ধে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও প্রতিশ্রুতি থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব।

তিনি আরও জানান, সংসদ নির্বাচনের তুলনায় গণভোটে ভোটার উপস্থিতি বেশি ছিল, যা সংস্কারের প্রতি জনগণের দৃঢ় সমর্থন নির্দেশ করে। অধিকাংশ মানুষ পুরনো ব্যবস্থায় ফিরতে চায় না, তাই রাজনৈতিক দলগুলোকে ঐক্য ও আলোচনার মাধ্যমে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।