Web Analytics

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপক জয়ের পর পশ্চিমবঙ্গজুড়ে অস্থিরতা ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ড, হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে। আসাম ও উত্তরপ্রদেশের মতো এলাকায় দেখা বুলডোজার অভিযানের হুমকি এবং ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনায় আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। কলকাতার টালিগঞ্জ, আসানসোল, নিউটাউনসহ বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সাবেক মন্ত্রী অরূপ বিশ্বাসের অফিসও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ভোট গণনার সময় বিজেপি এজেন্টদের পেশিশক্তি প্রদর্শন ও বিরোধী দলের এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মিনাখাঁয় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য ও তার পরিবারের ওপর হামলার ঘটনাও ঘটেছে। কোচবিহার থেকে ডানকুনি পর্যন্ত বিরোধী দলের অফিস দখল করে গেরুয়া পতাকা লাগানোর অভিযোগ পাওয়া গেছে। মুসলিম মহল্লাগুলোতে রাতভর বাইক মিছিল ও বুলডোজারের হুমকিতে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।

স্থানীয়দের মতে, এই সহিংসতা ও উসকানি বাংলার দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির সংস্কৃতিকে বিপন্ন করছে এবং রাজ্যকে গভীর রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।