Web Analytics

আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র সঙ্গে জোট ঘোষণা করেছে। রোববার উভয় দলই যৌথভাবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হুমায়ুন কবীর জানান, তার দল সারা রাজ্যে ১৫৪ জন প্রার্থী দেবে এবং তিনি নিজে রেজিনাগর ও নওদা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তিনি আরও বলেন, পুনম বেগম ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়বেন। বার্তা সংস্থা এএনআইকে কবীর জানান, এআইএমআইএম-এর সঙ্গে জোটে তারা আটটি আসনে লড়তে পারেন। ওয়াইসি বলেন, মমতা ব্যানার্জী ১৫ বছর মুখ্যমন্ত্রী থাকলেও মুসলমানদের উন্নয়ন হয়নি এবং তাদের সঙ্গে অন্যায় হয়েছে।

২০২১ সালের নির্বাচনে এআইএমআইএম অংশ নিয়েছিল, তবে ফল আশানুরূপ হয়নি। নতুন এই জোট পশ্চিমবঙ্গে তাদের রাজনৈতিক উপস্থিতি জোরদার করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।