Web Analytics

আওয়ামী লীগের প্রায় ১৫ বছরের শাসনামলে শতাধিক মানুষকে গুম ও হত্যার অভিযোগসংক্রান্ত মামলায় বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হয়েছে। বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজে বেলা সোয়া ১১টা থেকে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, বিচারকাজ কতটা স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে তা দেশবাসীর সামনে তুলে ধরতেই সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গত ১৫ বছরে জিয়াউলের বিরুদ্ধে কী ধরনের অপরাধের অভিযোগ রয়েছে এবং অভিযোগগুলোর ভয়াবহতা সম্পর্কে মানুষকে জানাতে চায় প্রসিকিউশন।

এই মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। গত ২২ নভেম্বর সাফাই সাক্ষ্য উপস্থাপনের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শেষ হয় এবং যুক্তিতর্কের জন্য ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়। এর আগে ১৯ নভেম্বর ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের জেরা শেষে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। রফিকুল ইসলামের জবানবন্দি শেষ হয়েছিল ৮ অক্টোবর।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।