Web Analytics

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরুষ ও নারী ক্রিকেটের সব সংস্করণের প্লেয়িং কন্ডিশনে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। সময় নষ্ট, বলের মাপ ও ওজন, ওভারথ্রো, ‘সেটলড’ বল এবং রানআউট ও স্টাম্পিংয়ের বিধান এতে অন্তর্ভুক্ত। ১ অক্টোবর ২০২৬ বা তার পরে শুরু হওয়া আন্তর্জাতিক সিরিজে নতুন নিয়ম কার্যকর হবে; এর আগে শুরু হওয়া সিরিজ চলবে পুরোনো নিয়মে।

আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলী বলেছেন, পরিবর্তনগুলোর লক্ষ্য খেলার গতি বাড়ানো, নিয়মের ব্যাখ্যায় স্বচ্ছতা আনা এবং আধুনিক ক্রিকেটের সঙ্গে প্লেয়িং কন্ডিশনের সামঞ্জস্য বাড়ানো। নির্ধারিত সময়ে ব্যাটার প্রস্তুত না হলে প্রথমে সতর্কতা, দ্বিতীয়বার শেষ সতর্কতা দেওয়া হবে। এরপর প্রতিটি ঘটনায় ফিল্ডিং দল পাবে ৫ পেনাল্টি রান; বারবার ঘটলে কোড অব কন্ডাক্ট অনুযায়ী শাস্তি হতে পারে।

পুরুষ, নারী ও জুনিয়র ক্রিকেটে বলের আকার ও ওজনের পৃথক সীমা নির্ধারণ করা হয়েছে। স্টাম্প লক্ষ্য করে ছোড়া বল ওভারথ্রো হবে, তবে সাধারণ মিসফিল্ড নয়। রানআউট বা স্টাম্পিংয়ে উইকেট ভাঙার সময় ফিল্ডারের বলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকা বাধ্যতামূলক।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।