Web Analytics

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন এবং গোড়াই ফ্লাইওভার ব্রিজ এলাকায় একাধিক পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে গোড়াই হাইওয়ে থানার প্রায় ২০০ গজ দূরে এসব ঘটনা ঘটে। শুক্রবার মির্জাপুর থানার উপপরিদর্শক ইসলাম মিয়া বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেন।

ঘটনার পর গোড়াই এলাকার পৃথক স্থান থেকে পাঁচজনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রিফাত খান, খন্দকার সিফাত, সাজ্জাদ হোসেন, অমৃত চন্দ্র ও প্রশান্ত চন্দ্র। রিফাত খানকে দেলদুয়ার উপজেলার কার্যক্রম নিষিদ্ধ এলাসিন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা মির্জাপুরের স্থানীয় বাসিন্দা নন; তারা পার্শ্ববর্তী উপজেলা থেকে সেখানে এসেছিলেন। পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের কথায় তারা নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেন। মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর মামলা করা হয়েছে এবং শুক্রবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।