Web Analytics

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধভাবে তেল মজুতের দায়ে দুইজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে ছিলেন। অভিযানে পুলিশ ও বিজিবি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে বালিহুদা বাজারে অভিযান চালিয়ে আতিয়ার রহমানের মুদি দোকান থেকে অবৈধভাবে মজুত রাখা পাঁচ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই অভিযানে পিয়াস ফিলিং স্টেশনের ম্যানেজার নজরুল ইসলামকে সাত দিনের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে অভিযান অব্যাহত থাকবে এবং জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।