Web Analytics

শেয়ারবাজার কারসাজি, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে দুদকের করা মামলায় সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবার বাড়িয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহাজাহান কবিরের আদালত সোমবার দুপুরে নতুন তারিখ হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০ মে তদন্ত প্রতিবেদন জমা না পড়ায় আদালত প্রথমবার সময় বাড়িয়েছিল। নির্ধারিত দিনেও তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় এবার নতুন দিন ধার্য করা হয়। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের ওরফে হিরু, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশারসহ আরও অনেকে।

গত বছরের ১৭ জুন ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করে দুদক। এজাহারে আসামিদের বিরুদ্ধে যোগসাজশে বাজার কারসাজি, অনৈতিক লেনদেন ও কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগ আনা হয়। মামলায় বলা হয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও সোনালী পেপারসের শেয়ারে সাকিবের বিনিয়োগ ছিল এবং তিনি ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।