Web Analytics

দেশের প্রতিটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও কার্যক্রম এখন ভিডিও ধারণ করে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি এক পরিপত্রে এই নির্দেশনা দিয়েছে। গত অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পর এ ব্যবস্থা নেওয়া হয়। কোনো আদেশের বিরুদ্ধে আপিল হলে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট আদালতে ভিডিও সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে।

ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি শাখা এবং সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থায় রাখতে হবে। এর একটি অনুলিপি জেলা পর্যায়ের মিডিয়া সেলেও পাঠাতে হবে। জব্দ করা মালামাল নিরাপদে রাখতে জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট সংস্থাকে নির্দিষ্ট স্থান নির্বাচন, দায়িত্ব বণ্টন এবং বিস্তারিত রেজিস্টার সংরক্ষণ করতে বলা হয়েছে।

পচনশীল বা দ্রুত নষ্ট হওয়া জব্দ মালামাল দীর্ঘদিন রাখা যাবে না; আইন ও বিধি মেনে দ্রুত নিষ্পত্তি করতে হবে। আপিল শুনানির জন্য জেলা ম্যাজিস্ট্রেট নির্দিষ্ট পিপি, অতিরিক্ত পিপি বা এপিপিকে দায়িত্ব দেবেন। মোবাইল কোর্ট সহকারী বা পেশকারদের প্রশিক্ষণ আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি জেলায় গঠিত মিডিয়া সেল সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছবি ও ভিডিও প্রচারের ব্যবস্থা করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।