Web Analytics

দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ যাওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা মামলাটির নেপথ্যে জড়িতদের তদন্ত করে পরিচয় প্রকাশ এবং রাজনৈতিক বিবেচনায় তা প্রত্যাহারের দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, বুধবার সকালে রাজধানীর গুলশান থানার একজন উপপরিদর্শক গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় যান। নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় মামলাটি করেন। মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৫, ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এনসিপি বলেছে, আওয়ামী লীগ সরকারের আমলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা করা হয়েছিল। দলটি আরও বলেছে, রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য আইনমন্ত্রী সংসদে জানানোর পরও মাহমুদুর রহমান ও আমার দেশ-এর সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা কীভাবে চলমান রয়েছে, তা প্রশ্নের বিষয়। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারি পরোয়ানার পেছনের ভূমিকা তদন্তের আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।