Web Analytics

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের দিন একজনের মৃত্যু এবং ৩৫০ জন আক্রান্ত হয়েছিলেন। চলতি জুলাই মাসের প্রথম ১৩ দিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৬ জনে এবং মৃত্যু হয়েছে ৯ জনের। গত মাসে আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৯০৭ জন এবং মৃত্যু হয়েছিল ১৩ জনের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বরিশালে ৬১ জন, চট্টগ্রামে ৪৮ জন, ঢাকার বাইরে ৬১ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৮ জন, দক্ষিণ সিটিতে ৪৩ জন, খুলনায় ৪৫ জন, ময়মনসিংহে ১৭ জন, রাজশাহীতে ৯ জন, রংপুরে ৪ জন এবং সিলেটে ১ জন ভর্তি হয়েছেন। একই সময়ে ২৩০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১২ জুলাই পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৬৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ বছর এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। ২০২৫ সালে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।