Web Analytics

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতার সবচেয়ে বড় শক্তি একজন বিচারকের দৃঢ় ব্যক্তিত্ব, নৈতিক সাহস ও বিবেকবোধ। শনিবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সিভিল জজ ও সমপর্যায়ের বিচারকদের ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কাগজে-কলমে স্বাধীনতা নিশ্চিত থাকলেও বিচারকরা বিবেক ও ন্যায়বোধ দ্বারা পরিচালিত না হলে প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি চাপ, প্রভাব ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। আর্থিক সততার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সততা, স্বাধীন বিচারিক চিন্তা এবং প্রচলিত আইন, নজির, মামলার বাস্তবতা ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নেওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন।

বিচারিক সিদ্ধান্তের কারণে বিচারকদের কাজে বাধা বা আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি। সংকটময় পরিস্থিতিতে আইন মন্ত্রণালয় বিচারকদের পাশে থাকবে, তবে অনিয়ম বা দুর্নীতির অভিযোগে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে। নতুন প্রজন্মের বিচারকদের জনআস্থা সুদৃঢ় করা এবং গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।