Web Analytics

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক আগের মতো শক্তিশালী নেই বলে জানিয়েছে ইসরাইলি দৈনিক হারেৎজ। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতিতে ট্রাম্পের ওপর ইসরাইলের প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

হারেৎজের সামরিক ও নিরাপত্তা সম্পাদক উল্লেখ করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তির শর্ত ইসরাইলের জন্য অনুকূল নয়। যুক্তরাষ্ট্র ও ইরান কূটনৈতিক নিষ্পত্তির কাছাকাছি পৌঁছেছে বলে খবর প্রকাশের পর ইসরাইলের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে উদ্বেগ বেড়েছে।

মিডল ইস্ট আই সূত্রে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ঘিরে আঞ্চলিক কূটনীতির অগ্রগতির সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কের গতিশীলতায় পরিবর্তন দেখা যাচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।