Web Analytics

ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত এলিজা জামানের শপথগ্রহণ মঙ্গলবার, ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের সোমবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, দুপুর ১২টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথ অনুষ্ঠিত হবে।

২৯ অক্টোবরের ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। পরে ৩১ অক্টোবর তাকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন, ৩২৩ মহিলা আসন-২৩ থেকে বিএনপির প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন সচিবালয় সোমবার সকালে তার নির্বাচনসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। দুই সদস্যের শপথ একই সময় ও একই স্থানে অনুষ্ঠিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।